BJP Strike: ময়নার অন্নপূর্ণা বাজারে বন্‍ধ ঘিরে বিজেপির পিকেটিং। ABP Ananda Live

ময়নায় বিজেপির বন‍্ধে বাইক ‍র‍্যালি বিডিও অফিসে অশোক দিন্দারা। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে  খুনের অভিযোগে আজ শুভেন্দু
অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্‍ধ। সকাল থেকে বন্ধ দোকানপাট। বন্‍ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্‍ধ ঘিরে বিজেপির পিকেটিং। চেয়ার পেতে, বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জোর করে দোকানপাট বন্ধ করাল বিজেপি। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও। 

ময়নার তিন মাথার মোড়ের কাছে বিজেপির অবরোধ তুলে দিল তমলুকের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। অন্নপূর্ণা বাজারেও বিজেপির অবরোধ তুলে দেয় পুলিশ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়।একজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।  
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola