Moyna: আজ ময়নায় ১২ ঘণ্টার বন্ধ, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির | ABP Ananda LIVE
ABP Ananda | 03 May 2023 11:23 AM (IST)

পূর্ব মেদিনীপুরের (East Medinipur) ময়নায় বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্ধ। সকাল থেকে বন্ধ দোকানপাট। বন্ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্ধ ঘিরে বিজেপির পিকেটিং। চেয়ার পেতে, বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।