BJP Protest : নেতাজি ইন্ডোরের সভা শেষ হতেই বিজেপির কালীঘাট চলো অভিযান ঘিরে ধুন্ধুমার।

ABP Ananda  |  08 Apr 2025 08:56 AM (IST)
ABP News

ABP Ananda Live:  প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জেরে, বিজেপি যুব মোর্চার 'কালীঘাট চলো' অভিযান ঘিরে তুলকালাম। পুলিশ-বিক্ষোভকারী ধস্তাধস্তির জেরে রীতিমতো রণক্ষেত্রর রূপ নিল এক্সাইড মোড়। লকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ- সহ প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যাওয়া হল লালবাজারে। বিজেপির আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। প্রায় একই সময়ে শরৎ বোস রোডে কংগ্রেসের SSC অফিস অভিযান ঘিরে তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি। কোচবিহারে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পথে নামে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন SFI ও DYFI। 


 


রান্নার গ্য়াসের মূল্যবৃদ্ধিতে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, 'বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল..'!


সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। যা শুনে সাধারণ মানুষের মাথায় হাত! আর অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তো হু হু করে কমেছে। তাহলে সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না কেন? এ যেন গোদের ওপর বিষফোড়া!ব্ল্য়াক মনডে।একটা ধাক্কা সামলে ওঠার আগেই, সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা।


শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে ১ দিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগেই ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টা ওষুধের। আর এবার রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম বাড়াল মোদি সরকার। ৮২৯ থেকে সোজা ৮৭৯। এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হল রান্নার গ্য়াসের সিলিন্ডারের। এই খবরে আর পাঁচ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শীলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • BJP Protest : নেতাজি ইন্ডোরের সভা শেষ হতেই বিজেপির কালীঘাট চলো অভিযান ঘিরে ধুন্ধুমার।

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন