WB Assembly: বিধানসভায় রাজ্যপালের ভাষণ, বিক্ষোভ বিজেপির
ABP Ananda | 08 Feb 2023 02:53 PM (IST)

বাজেট অধিবেশনের শুরুতেই বেনজির পরিস্থিতি। রাজ্যপালের ভাষণের মধ্যেই বিধানসভায় তুমুল হট্টগোল। ভাষণ চলাকালীন স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। 'চোর ধরো জেল ভরো', স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়কদের। এমন কী রাজ্যপালের সামনে কাগজ ছুড়ে প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা। ধনকড়-পর্ব এখন অতীত। রাজ্যপালের ভাষণ দিয়ে আজ শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। দুপুর ২টো থেকে রাজ্যপালের ভাষণ শুরু হতেই বিজেপি বিধায়করা দফায় দফায় বিক্ষোভ দেখান।