BJP Rally: 'ভয় পাবেন না, মাথা উঁচু করে এগিয়ে যান', সভা মঞ্চ থেকে বার্তা শুভেন্দুর ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2022 09:55 PM (IST)
মিছিল শেষে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারি, তিনি বলেন, ২ মে-র পর যে ভোট সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাস আগে অন্য কোনও ভোটে হয়নি। ২৫ হাজার দোকান ও ঘর লুঠ হয়েছে। সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর। বহু বিজেপি কর্মী ও তাঁদের পরিবার বিধানসভা নির্বাচনের ফলঘোষণার দিন থেকে রাজ্যে লাগাতার হিংসার শিকার হয়েছেন। নির্বাচনে লড়ে এই ধরণের অত্যাচার আমরা আগে কখনও দেখিনি। এখনও পর্যন্ত কোনও আক্রান্ত বিজেপি কর্মী ন্যায় বিচার পায়নি। আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। বলেন বিরোধী নেতা। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, তাই ভয় পাবেন না, মাথা উঁচু করে এগিয়ে যান।