BJP-TMC: দুষ্কৃতীর সঙ্গে তৃণমূল নেতার কথোপকথন ? বিস্ফোরক অডিও পোস্ট বিজেপির
তৃণমূলের নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচির দিন ফেসবুকে বিস্ফোরক অডিও পোস্ট বিজেপির। এক দুষ্কৃতীর সঙ্গে তৃণমূল নেতার কথোপকথন বলে দাবি বিজেপির।
'সকাল ৯টায় চলে যাবি, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে হবে''গুলি এমন ভাবে চালাবে, যাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়''কেন্দ্রীয় বাহিনীর মাথার উপরে একটা ফায়ার করলে কাজ হয়ে যাবে''কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে দুই-একটা মরলে ডিএম অফিসে বসব', পুলিশের উপর নয়, কেন্দ্রীয় বাহিনীর উপর গুলি চালানোর নির্দেশ,পাল্টা মন্ত্রী ও তাঁর ছেলের ভাবমূর্তি নষ্টের চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ তৃণমূলের।