Agnimitra Paul News: বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের

Continues below advertisement

এবার বেআইনি পার্কিং রুখতে কড়া রাজ্য সরকার। বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। 'বেআইনি পার্কিংয়ের নামে টাকা তোলা চলবে না'। 'এতদিন ধরে বেআইনি পার্কিং থেকে টাকা তুলত তৃণমূল'। 'ভুয়ো রশিদ দিয়ে বেআইনি পার্কিংয়ের নামে টাকা তোলা হত'। 'পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গাতেই গাড়ি রাখতে হবে'। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট রেটচার্ট থাকবে, জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

পড়ুন আরও খবর - বিধানসভায় শপথ নিয়েই ইঙ্গিতপূর্ণ পোস্ট বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। 'তাপস রায়কে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম, পারিনি, দুর্ভাগ্য'। 'পরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগতভাবে তাপস রায়কে ভালো বলায় আমাকে দল সাসপেন্ড করে'। 'ঘটনাচক্রে আমি আজ তৃণমূলের বিধায়ক ও শপথবাক্য পাঠ করছি বিজেপির হয়ে জেতা তাপস রায়ের হাতে'। 'ভাগ্যচক্র, সজল পুরপিতাও বটে, উত্তর ও মধ্য কলকাতায় তাপস রায় ও সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে'। '২ জনকেই রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম, আজ তাঁরা বিধায়ক'। 'যাঁদের জন্য তাপস রায়, সজল ঘোষ ও আরও অনেকে দল ছেড়েছে, দলের ক্ষতি করেছে...'। '...তারপরেও কাঁদুনি পলিটিক্স করে স্বজনপোষণ করছে, সেটা খুবই আপত্তির এবং উদ্বেগের', পোস্ট কুণাল ঘোষের। 'তৃণমূলকে চাঙ্গা করতে আত্মবিশ্লেষণ জরুরি', ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola