North Bengal Strike: উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধের ডাক BJP-র, সকাল থেকেই বিভিন্ন জেলায় উত্তেজনা

North Bengal Strike:  নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জ। সেখানেই এবার পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবক তাঁদের কর্মী বলে দাবি বিজেপির ( BJP )। প্রতিবাদে, আজ উত্তরবঙ্গের ৮ জেলায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।এদিন , কোচবিহার শহরে সরকারি বাসের কাচ ভাঙলেন বিজেপি কর্মীরা। আহত বাসচালক। বাস ভাঙচুরের ঘটনায়, অভিযোগ দায়ের করার নির্দেশ দিলেন, NBSTC-র চেয়ারম্য়ান পার্থপ্রতিম রায়। কোচবিহারের কাছারিমোড়ে আরও একটি সরকারি বাস ভাঙচুর করে বিজেপি কর্মীরা।কোচবিহারের ঘুঘুমারিতে বিজেপি-তৃণমূল দুপক্ষের মধ্য়ে উত্তেজনা তৈরি হয়। এদিন বনধের সমর্থনে যেমন পথে নামে বিজেপি, তেমনই বনধের বিরোধিতায় পথে নামে তৃণমূলও। ঘুঘুমারিতে দুপক্ষ মুখোমুখি চলে এলে, উত্তেজনা তৈরি হয়। হাতাহাতি বাধে।তুফানগঞ্জ বলরামপুর চৌপতি এলাকায় বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। কোচবিহারের চাকিরবাজারেও উত্তেজনা। সেখানে বিজেপি সমর্থকদের উদ্দেশে বাঁশ নিয়ে তেড়ে যায় তৃণমূল কর্মীরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola