Dilip Ghosh: বিজেপির সাংগঠনিক নেতৃ্ত্বে রদবদল, তালিকায় নাম নেই দিলীপ ঘোষের
'২৪-এর লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে বিজেপির সাংগঠনিক নেতৃ্ত্বে রদবদল। তালিকায় নাম নেই সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। বাংলা থেকে তালিকায় একমাত্র নাম রয়েছে অনুপম হাজরার। বিজেপির সম্পাদক পদে নাম রয়েছে অনুপম হাজরার। প্রশ্ন উঠেছে, তবে কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ?নাকি, দিলীপ ফের আসতে চলেছেন রাজ্য সংগঠনে? '২৪-এর লোকসভা ভোটে যাঁরা লড়বেন, তাঁদের জাতীয় কর্মসমিতিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে দল', সেই কারণেই এই রদবদল, এবিপি আনন্দকে জানিয়েছেন দিলীপ ঘোষ। নাড্ডার তালিকায় রমন সিংহ, বসুন্ধরা রাজে।