BJP: রাস্তা সংস্কারের দাবিতে এলাকায় ক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
নিজের সংসদীয় এলাকায় ক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। রাস্তা সংস্কারের দাবিতে বাগদার আউলডাঙায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। বিক্ষোভের জেরে গাড়ি থেকে নেমে জাহাজ প্রতিমন্ত্রীর আশ্বাস। এমপি ল্যাডের টাকা বন্ধ থাকায় রাস্তা সারাই হয়নি বলে দাবি। রাস্তা সংস্কার না হওয়ায় স্থানীয় পঞ্চায়েতকেও নিশানা।