Shantanu Thakur:সিএএ লাগু হলে মানুষের উপকার হবে, এর ফলে কারও নাগরিকত্ব যাবে না, দাবি শান্তনু ঠাকুরের
ABP Ananda LIVE: 'ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন এটা, ভারতবর্ষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। যারা দেশের নাগরিক, তাতে সে যেই হোক সংখ্যালঘু হোক কারও এই বিষয়ে আবেদন করতে হবে না। কংগ্রেস (Congress) শুরু করেছিল এটা, বিজেপি সরকার শুরু করেনি। বিজেপি (BJP)সরকার এই লোকগুলোকে ভারতবর্ষে স্থায়ী নাগরিকত্ব করার জন্য সিএএ চালু করেছে', বললেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সিএএ (CAA)লাগু হলে মানুষের উপকার হবে। এর ফলে কারও নাগরিকত্ব যাবে না। দাবি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। এর ফলে বিজেপির আসনসংখ্যা বাড়বে বলেও দাবি করেন শান্তনু ঠাকুর।