Coochbehar : 'রাতেও কেন কাজ ?' কোচবিহারের পঞ্চায়েত প্রধান-সহ কয়েকজনকে তালাবন্ধ করে বিক্ষোভ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Aug 2022 04:15 PM (IST)

রাতেও কেন পঞ্চায়েত অফিসে কাজ ? প্রশ্ন তুলে কোচবিহারের শালবাড়ি ২ নম্বর পঞ্চায়েতে তালা বিজেপির। পঞ্চায়েত প্রধান সহ কয়েকজনকে তালাবন্ধ করে বিক্ষোভ। পুলিশ এসে তালা খুলে উদ্ধার। গ্রেফতার ৩ বিজেপি কর্মী। দলীয় কর্মীকে গ্রেফতারির প্রতিবাদে বক্সীরহাটে থানা ঘেরাও বিজেপির। তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে বিক্ষোভ। গেট ভেঙে থানায় ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।