✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

TMC: DA নিয়ে মুখ খুললেন সোনালি, তৃণমূলকে কড়া ভাষায় নিশানা

ABP Ananda  |  12 May 2023 10:17 AM (IST)
ABP News

সোনালির নিশানায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Ahbhisekh Banerjee)। দুর্নীতি থেকে মুখ ঘোরানোর জন্যই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক নবজোয়ার কর্মসূচি করছেন বলে কটাক্ষ  মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একদা ছায়াসঙ্গীর। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল কংগ্রেসও (TMC)। এখন তৃণমূল কংগ্রেস করলেই লোকে চোর চোর বলছেন। এখন তো তৃণমূল কংগ্রেস মানেই কোটি কোটি টাকা। মমতাদিই দুর্নীতিতে আকৃষ্ট, নিমজ্জিত হয়ে যাচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সোনালি গুহ। গত কয়েক বছরে সোনালি গুহর রাজনৈতিক অবস্থানও বদলেছে বারবার।  একুশের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানে কেঁদে ফেলেছিলেন তিনি। এরপর বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী বলে পরিচিত সোনালি গুহ। দলবদলের পর, সাতগাছিয়ার চারবারের তৃণমূল বিধায়ক সোনালি গুহকে টিকিট দেয়নি বিজেপি-ও। শেষমেশ বিধানসভা ভোটে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে তৃণমূল। আর তারপরই বিজেপিতে বেসুরো গাইতে শুরু করেন সোনালি। ট্যুইটারে তিনি লেখেন, আবেগপূর্ণ হয়ে, চরম অভিমানে, ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। সেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না! দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে ক্ষমা করে দিন। তৃণমূল কিন্তু সোনালিকে ফিরিয়ে নেয়নি। এরপরই সম্প্রতি বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর সঙ্গে ডিএ আন্দোলনকারীদের মহামিছিলে হাজির হয়ে, তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন সোনালি গুহ।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • TMC: DA নিয়ে মুখ খুললেন সোনালি, তৃণমূলকে কড়া ভাষায় নিশানা

TRENDING VIDEOS

"BJP-র বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাই", মন্তব্য আখরুজ্জামানের2 Hour ago

প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর...2 Hour ago

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম2 Hour ago

নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.