✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Sonali Guha: 'এখন তৃণমূল কংগ্রেস করলেই লোকে চোর চোর বলছেন', বিস্ফোরক সোনালি গুহ

ABP Ananda  |  12 May 2023 10:22 AM (IST)
ABP News

সোনালির নিশানায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Ahbhisekh Banerjee)। দুর্নীতি থেকে মুখ ঘোরানোর জন্যই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক নবজোয়ার কর্মসূচি করছেন বলে কটাক্ষ  মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একদা ছায়াসঙ্গীর। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল কংগ্রেসও (TMC)। এখন তৃণমূল কংগ্রেস করলেই লোকে চোর চোর বলছেন। এখন তো তৃণমূল কংগ্রেস মানেই কোটি কোটি টাকা। মমতাদিই দুর্নীতিতে আকৃষ্ট, নিমজ্জিত হয়ে যাচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সোনালি গুহ। গত কয়েক বছরে সোনালি গুহর রাজনৈতিক অবস্থানও বদলেছে বারবার।  একুশের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানে কেঁদে ফেলেছিলেন তিনি। এরপর বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী বলে পরিচিত সোনালি গুহ। দলবদলের পর, সাতগাছিয়ার চারবারের তৃণমূল বিধায়ক সোনালি গুহকে টিকিট দেয়নি বিজেপি-ও। শেষমেশ বিধানসভা ভোটে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে তৃণমূল। আর তারপরই বিজেপিতে বেসুরো গাইতে শুরু করেন সোনালি। ট্যুইটারে তিনি লেখেন, আবেগপূর্ণ হয়ে, চরম অভিমানে, ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। সেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না! দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে ক্ষমা করে দিন। তৃণমূল কিন্তু সোনালিকে ফিরিয়ে নেয়নি। এরপরই সম্প্রতি বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর সঙ্গে ডিএ আন্দোলনকারীদের মহামিছিলে হাজির হয়ে, তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন সোনালি গুহ।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Sonali Guha: 'এখন তৃণমূল কংগ্রেস করলেই লোকে চোর চোর বলছেন', বিস্ফোরক সোনালি গুহ

TRENDING VIDEOS

"এবার একঘরে হয়ে গেলেও, উনি এখন 'INDI'", মমতাকে কটাক্ষ আখরুজ্জামানের59 Minutes ago

স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন1 Hour ago

ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম1 Hour ago

বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.