WB Elections 2021: নিমতায় BJP কর্মী ও তাঁর মাকে 'মারধর, অগ্নিমিত্রার নেতৃত্বে থানা ঘেরাও

নিমতায় BJP কর্মী ও তাঁর মাকে মারধরের অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করলেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। অভিযোগ, গত শুক্রবার বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়েছিল ৫-৬ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিজেপি কর্মীর সঙ্গেই তাঁর বৃদ্ধা মাকেও মারধর করা হয়। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) ডেপুটেশন দেন ও থানার সামনে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন বিজেপি সমর্থকরা।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola