Sukanta Majumdar: বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Oct 2022 10:27 AM (IST)

তৃণমূলের কর্মীদের ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান সুকান্ত মজুমদারের। বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ‘বড় ডান্ডা হাতের কাছে রাখুন’। ‘তৃণমূলের শেখ সুফিয়ান কিছু করলে, আগে ডান্ডা দিয়ে সোজা করে দেবেন’। ‘পরে কর্মীরা যেন জানান, কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে’।হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ‘সিপিএম কোনও ক্ষতি করতে পারেনি, সুকান্ত মজুমদারও কিছু করতে পারবেন না’। পাল্টা উত্তর তৃণমূল নেতা শেখ সুফিয়ানের