Parui Clash: 'গণতন্ত্রে বিরোধীদের জায়গা না দিলে নিজেদের মধ্যে মারামারি হবে' মন্তব্য সুকান্তর
ABP Ananda | 18 Jun 2024 09:37 PM (IST)

কার দখলে থাকবে এলাকা? তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল বীরভূমের পাড়ুই। বাড়ি ভাঙচুরের পাশাপাশি ব্যাপক বোমাবাজি। জখম হয়েছেন দুই পক্ষের ৬ জন। এবিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "নতুন তো কিছু নয়। গণতন্ত্রে যখন আপনি বিরোধীদের জায়গা দেবেন না। তখন নিজেদের মধ্য়ে মারামারি হবে। গণতন্ত্রে সব সময় বিরোধী থাকবেই।''