Howrah Hooch Death: বাংলায় মদ-লটারিতে শেষ হয়ে যাচ্ছে মানুষ,'' তোপ সুকান্ত মজুমদারের

বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ফের মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ। ঘুসুড়ির ধর্মতলা এলাকায় ৬ জনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরেই মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। সকালে চোলাইয়ের ঠেকে ভাঙচুর চালান স্থানীয়রা।তাঁদের অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছনে রেললাইনের ধারে নিয়মিত বসে চোলাইয়ের ঠেক। পুলিশ সব জেনেও নিষ্ক্রিয়। সেখানে জাল মদও তৈরি হয় বলে অভিযোগ। খাবার, নাকি মদ খেয়ে বিষক্রিয়া, তা এখনও নিশ্চিত নয়, ময়নাতদন্ত হবে। নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল, জানাল পুলিশ। সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

বাংলায় মদ-লটারিতে শেষ হয়ে যাচ্ছে মানুষ, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

রাজ্যে সংগঠিত অপরাধ চলছে, প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। 

মদের রাজস্বেই চলছে রাজ্য, মন্তব্য সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola