Kunal Ghosh: অমর্ত্য সেনকে অকারণ অপমান করছে বিজেপির সমর্থকরা, ট্যুইট কুণালের
নোবেলজয়ীর বাবা আশুতোষ সেনের উইল অনুযায়ী ১.৩৮ একর জমি রেকর্ড করা হয়েছে অমর্ত্য সেনের নামে। আজ, ভূমি ও ভূমি সংস্কার দফতরের এই রেকর্ডের ছবি ট্যুইট করলেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ট্যুইটে তিনি লিখেছেন, অকারণ তাঁকে অপমান করছে বিজেপির সমর্থকরা। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।