BJP Candidate List: 'তৃণমূলের দালাল রবীন্দ্রনাথ', প্রার্থী তালিকা ঘোষণা হতেই সিঙ্গুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2021 05:34 PM (IST)

রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সিঙ্গুর (Singur) থেকে বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে টিকিট না পেয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বিদায়ী বিধায়ক। প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সিঙ্গুরের বিজেপি সমর্থকরা। গেরুয়া শিবিরের সমর্থকরা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তৃণমূলের দালাল বলেও অভিযোগ তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।