Susmita Deb : মমতা বলছেন ফিরে আসুন, আবার অভিষেক অন্য কথা বলছেন : সুস্মিতা দেব

Continues below advertisement

ABP Ananda LIVE: ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আগেই পদত্যাগ করেছিলেন সাংসদ পদ থেকে। তারপর গত ৯ জুলাই বিজেপিতে যোগদান করলেন সুস্মিতা দেব। বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভার প্রার্থী হলেন কংগ্রেস আমলের মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব। তারপর তিনি জানালেন কেন তৃণমূল ছেড়েছিলেন, আর কেনই বা তিনি যোগ দিলেন বিজেপিতে।

সুস্মিতা দেব বললেন, "যেদিন আমি পদত্যাগ করলাম দিল্লিতে, সেদিন আমি বলেছিলাম, যে পরিস্থিতি তৃণমূলের ভিতরে তৈরি হয়েছে আমার মনে হয় না সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে গোটা ভারতে ছড়িয়ে যেতে পারবে। রাজনীতি কী? এটা একটা মতাদর্শগত যুদ্ধ। কিন্তু পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, ওড়িশার রেজাল্ট যদি ভাল করে দেখেন, তাহলে দেখবেন একটা মতাদর্শকে সম্পূর্ণ পরিত্যাগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাস্তবতা হল দুর্নীতি। রেজাল্টের পর যে সব তথ্য বেরিয়ে এসেছে, যদি আমি তার ৫০ শতাংশকেও ভুয়ো বলি, তাহলেও বুঝতে হবে মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola