Suvendu Adhikari: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর | ABP Ananda LVE

ABP Ananda  |  14 Jul 2024 05:28 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: '২১ জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি'। রাজভবনের (Rajbhavan)সামনে ধর্না শেষে ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতার(suvendu adhikari)। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর। তৃণমূলকে সরাতে গণ আন্দোলনের ডাক শুভেন্দুর। লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও বাংলায় পর্যুদস্ত হয়েছে বিজেপি। চার-চারটি আসনেই পরাজিত হয়েছে তাঁরা। এই পরাজয়ের জন্য রাজ্যকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অনেকে ভোট দিতে পারেননি বলেই বিজেপি জয়ী হতে পারেনি। যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের জন্য আলাদা পোর্টাল চালুর কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি, চার কেন্দ্রের ১০০ ভোটারকে নিয়ে রাজভবনে আসবেন বলেও জানিয়েছেন। (Suvendu Adhikari) শনিবার উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। আর রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেন শুভেন্দু। সেই ধর্না শেষেই উপনির্বাচনের ফলাফল  নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, "পোর্টাল চালু করছি আমি। যাঁরা পঞ্চায়েত, লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি, তাঁরা নাম নথিভুক্ত করুন। কথা দিচ্ছি, পরিচয় গোপন থাকবে। আমি বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। নন্দীগ্রামে যেমন গণ আন্দোলন করেছিলাম, যাঁরা ভোট দিতে পারেননি, কালই পোর্টাল চালু করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি।" (West Bengal By Election Results) শুভেন্দু আরও বলেন, "চার কেন্দ্রে যাঁদের হাতে কালি পড়েনি, সেখান থেকে ১০০ জনকে নিয়ে রাজভবনের গেটে আসছি আমি শীঘ্রই। আপনাদের সামনে সকলকে হাজির করব।" বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য। আর তার জন্যই তিনি পোর্টাল চালু করছেন বলে জানিয়েছেন শুভেন্দু। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Suvendu Adhikari: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর | ABP Ananda LVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন