Sandeshkhali:মিথ্যা মামলায় মহিলাদের জেলে খাটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেল খাটাবে BJP:শুভেন্দু

ABP Ananda  |  31 Dec 2024 06:05 PM (IST)
ABP News

ABP Ananda Live: যে সন্দেশখালি একবছর আগেই শাসকদলের বিরুদ্ধে মহিলাদের নেতৃত্বে সরব হয়েছিল, সেই মহিলাদের উদ্দেশ্যেই তিনি বলেন, 'কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কেউ ডাকল আর চলে গেলেন, সেটাও যাবেন না।' এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিরোধীরা প্রশ্ন তোলেন, 'অভিযোগ তো উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাহলে মুখ্য়মন্ত্রী তাঁদের নিয়ে কিছু না বলে, মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন কেন?' আর ঠিক তার পরদিন , মঙ্গলবার সন্দেশখালি গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা। বললেন, কে দুষ্টু লোক জানেন? উত্তরটাও দিয়েদিলেন তিনিই। 


সোমবারই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করেন তিনি মঙ্গলবার।  লোকসভা ভোটের সন্দেশখালি আন্দোলন ঘুম কেড়ে নিয়েছিল শাসকদলের। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে বসিরহাট লোকসভা আসনে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেও বাজি জিততে পারেনি বিজেপি। জয়ী হয় তৃণমূল। তারপর আবার সন্দেশ খালিতে গিয়ে তৃণমূলকে হারানোর কথা বললেন শুভেন্দু।  বললেন, 'ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক ভুলবে না, আমিও ভুলব না। এরাজ্যে বিজেপি সরকার হলে, সন্দেশখালির ঘটনায় কমিশন বসবে। মমতা আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ-সহ নেব। আইন মেনে নেব। সংবিধানের মধ্যে থেকে নেব।' 


 


 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Sandeshkhali:মিথ্যা মামলায় মহিলাদের জেলে খাটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেল খাটাবে BJP:শুভেন্দু

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন