Suvendu Adhikari: 'অভদ্রভাবে ধর্না করেছে বলে তুলে দিয়েছে', তৃণমূলের দিল্লিতে অবস্থান নিয়ে কটাক্ষ শুভেন্দুর
ABP Ananda | 02 Oct 2023 03:45 PM (IST)

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্না তৃণমূলের (TMC)। পাল্টা বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কলকাতার (Kolkata) মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ বিজেপির (BJP) মহিলা মোর্চার। বিধানসভা থেকে হেঁটে মেয়ো রোডে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভে সামিল শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'অভদ্রভাবে ধর্না করেছে বলে তুলে দিয়েছে। ২০ মিনিটও বসতে দেয়নি।'