BJP: বর্ধমানে কৃষকদের নিয়ে মিছিল শুভেন্দুর
ABP Ananda | 07 Apr 2023 07:04 PM (IST)

বর্ধমানে (Burdwan) কৃষকদের নিয়ে মিছিল শুভেন্দুর। মূলত কৃষকদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার দাবির ইস্যুতে এবং সরকারের তরফে কৃষকদের বঞ্চনার অভিযোগে এদিন বর্ধমানে কৃষকদের নিয়ে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । একদিকে, ফসলের ন্যায্য মূল্য না পাওয়া এবং ক্রমাগত কৃষক আত্মহত্যার ইস্যুকে ঢাল করে রাজ্যের শাসকদলের উপর চাপ বাড়াতে চাইছে বঙ্গবিজেপি (State BJP)।