BJP: 'দ্য কেরালা স্টোরির' প্রদর্শন ব্যান হওয়ায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

ABP Ananda  |  09 May 2023 01:34 PM (IST)
ABP News

বাংলায় দ্য কেরালা স্টোরির প্রদর্শন ব্যান হওয়ায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা ট্যুইটে লিখেছেন, 
যতদূর জানি, কেরলে কীভাবে মৌলবাদী ধর্মগুরুরা মহিলাদের মগজধোলাই করেন, তা নিয়ে তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি। এখানে দেখানো হয়েছে, কীভাবে কেরলে মহিলাদের ধর্মান্তরিত করে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়ায় জঙ্গি সংগঠন ISIS-এর হয়ে যুদ্ধ করতে পাঠানো হয়। এই ছবিটি ISIS এবং তার জঙ্গি কার্যকলাপের বিপক্ষে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ISIS-এর প্রতি সহানুভূতিশীল? শুভেন্দুর প্রশ্ন, এই ছবি দেখানো হলে 
পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা কেন বিঘ্নিত হবে? ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত। অথবা, যদি মুখ্যমন্ত্রী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করা উচিত। মনে রাখতে হবে, কেরল হাইকোর্ট এই ছবির প্রদর্শনে স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করেছে। এই প্রসঙ্গে অভিনেত্রী শাবানা আজমির ট্যুইটের প্রসঙ্গ টেনে তিনিও যে এই ছবির প্রদর্শনে সমর্থন জানিয়েছেন, তা উল্লেখ করেছেন শুভেন্দু।


বাংলায় দ্য কেরালা স্টোরির প্রদর্শন ব্যান হওয়ায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর
শুভেন্দুর প্রশ্ন, এই ছবি দেখানো হলে 
পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা কেন বিঘ্নিত হবে?
'ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত'
'যদি মুখ্যমন্ত্রী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করা উচিত'
ট্যুইট করে দাবি শুভেন্দু অধিকারীর

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • BJP: 'দ্য কেরালা স্টোরির' প্রদর্শন ব্যান হওয়ায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

TRENDING VIDEOS

পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য8 Hour ago

বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?8 Hour ago

আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল8 Hour ago

পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী8 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন