Tathagata attacks Dilip: আসানসোল-বালিগঞ্জে বক্তৃতা করতে ফিটার মিস্ত্রিকে পাঠাবেন না, তথাগতর ট্যুইটে তোলপাড়। Bangla News

আগামী ১২ই এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচন। দুই কেন্দ্রে প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরা। তা নিয়েই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় (Tathagata Roy) টুইট করেন, "আসানসোল ও বালিগঞ্জে প্রার্থী মনোনয়ন হয়ে গেছে বেশ কথা। এবার মনে রাখবেন এই কেন্দ্রগুলি শিক্ষিত মানুষ অধ্যুষিত।এখানে বক্তৃতা করতে  ওই ফিটার মিস্ত্রিটিকে ডাকবেন না।” রাজনৈতিক মহলে জল্পনা, তথাগত রায় নাম না করেই নিশানা করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানের বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পালটা জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola