BJP: চাঞ্চল্যকর অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা
'ময়নার বাকচায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে অভিযুক্তরা প্রকাশ্যে বোমা-বন্দুক নিয়ে ঘুরছে', চাঞ্চল্যকর অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। পুলিশের গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। অভিযুক্তদের গ্রেফতারির আশ্বাসে বিক্ষোভ ওঠে।