Sonarpur News: সোনারপুরে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের উপর 'হামলা'। ABP Ananda Live

West Bengal News: যাদবপুরে (Jadavpur) দলীয় প্রার্থীর সমর্থনে পতাকা লাগানোর সময়, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এই নিয়ে গতকাল রাতে উত্তেজনা ছড়াল সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায়। আজ ওই এলাকায় রোড শো করবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তার আগে গতকাল এলাকায় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা বাধা দেওয়ায় কথা কাটাকাটি থেকে মারধর শুরু হয়। ৫ জন বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই বৈকুণ্ঠপুর মোড় থেকে সোনারপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন বিজেপি কর্মীরা। থানায় অভিযোগও দায়ের হয়। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ABP Ananda Live

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola