Kidnapping: বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ABP Ananda | 19 Jun 2023 04:36 PM (IST)

মালদার ইংরেজবাজারে বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। প্রতিবাদে বাঁধাপুকুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির ২৭ নম্বর আসনে বিজেপি প্রার্থী করেছে নিমাই সিংহকে। অভিযোগ, গতকাল বিকেলে মহারাজপুরে প্রার্থীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষকৃতীরা। বিজেপি প্রার্থীকে না পেয়ে, তাঁর ভাইকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ইংরেজবাজার থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সঠিক নয়, প্রার্থীর ভাই মোথাবাড়িতে শ্বশুরবাড়িতে আছেন, দাবি পুলিশ সুপারের। পঞ্চায়েতে হেরে যাওয়ার ভয়ে নাটক, কটাক্ষ তৃণমূলের।