BJP Protest: সন্দেশখালি যাওয়ার পথে বাধা, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। ABP Ananda Live
ABP Ananda | 07 Mar 2024 06:01 PM (IST)

সন্দেশখালি যাওয়ার পথে লকেটদের বাধা। ১৪৪ ধারার কারণ দেখিয়ে নিউটাউনেই ফের পুলিশের বাধা। বাধা পেয়ে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, টেনে হিঁচড়ে তুলল পুলিশ। লকেট-অগ্নিমিত্রাদের সঙ্গে গাড়িতে তুলে নিউটাউন থানায় নিয়ে গেল পুলিশ। প্রতিবাদে নিউটাউন থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার।