Dankuni Strike: ডানকুনিতে অবরুদ্ধ জাতীয় সড়ক, চলছে ট্রাক চালকদের আন্দোলন | ABP Ananda LIVE
প্রায় ২ ঘণ্টা ধরে ডানকুনিতে অবরুদ্ধ জাতীয় সড়ক। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে চলছে ট্রাক চালকদের আন্দোলন। কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহণ নীতির প্রতিবাদে চলছে বিক্ষোভ। জাতীয় সড়কের উপর আগুন জ্বালিয়ে চলছে অবরোধ। সার দিয়ে দাঁড়িয়ে একের পর এক গাড়ি।