Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda

Continues below advertisement

ABP Ananda LIVE : ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। একসঙ্গে ১১ টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহে নিষেধাজ্ঞা। শুধু ব্লাড ব্যাঙ্কে এসে কেউ রক্ত দিতে চাইলে, তা নেওয়া যাবে। একলপ্তে অনেক ইউনিট রক্ত পাঠাতে চাইলে, স্বাস্থ্য দফতর থেকে আগাম অনুমতি নিতে হবে। নিষেধাজ্ঞা জারি কলকাতার কর্পোরেট হাসপাতাল কোঠারি মেডিক্যাল সেন্টারের ব্লাড ব্যাঙ্কের ওপরেও।

 

 

টুলু মণ্ডলের আরও সম্পত্তি বাজেয়াপ্ত, সোনা ও নগদ টাকা মিলিয়ে মোট ১৮৬ কোটি বাজেয়াপ্ত

নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আরও সম্পত্তি বাজেয়াপ্ত। সোনা ও নগদ টাকা মিলিয়ে মোট ১৮৬ কোটি বাজেয়াপ্ত। পাথর সম্রাট টুলুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ৪২ কোটি টাকা ফ্রিজ। নগদ ও ব্যাঙ্ক মিলিয়ে মোট ১৩৫ কোটি ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত। সোনা ও টাকা, সব মিলিয়ে মোট বাজেয়াপ্ত টাকার অঙ্ক ১৮৬ কোটি টাকা। এছাড়াও ৩০০ বিঘা জমিতে টুলুর ২১টি সম্পত্তির হদিশ। ৭টা বাড়ি, ১টি ফার্ম হাউস, ১টি পার্কিং লট, ২টি পেট্রোল পাম্পের হদিশও পাওয়া গিয়েছে। এর পাশাপাশি অডি, BMW, ট্রাক, ক্র্যাশার-সহ বাজেয়াপ্ত হয় ২৪২টি গাড়ি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola