Blood Donation Tussle: অশোকনগরে তৃণমূলের রক্তদান শিবিরে স্টোভ বিলি, কটাক্ষ বিজেপির

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  22 Jul 2021 03:21 PM (IST)
ABP News

রক্তদান শিবির আয়োজন ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গতকাল অশোকনগর, কল্যাণগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে তৃণমূলের উদ্যোগে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় স্টোভ। বিজেপির (BJP) কটাক্ষ, টোপ দিয়ে রক্তদান শিবিরে ডেকে এনে কাটমানির টাকায় স্টোভ দিয়েছে তৃণমূল (TMC)। শাসক শিবিরের পাল্টা দাবি, মূল্যবৃদ্ধির কারণে রান্নার গ্যাস কিনতে পারছেন না সাধারণ মানুষ। তাই স্টোভ বিলি করে তাঁদের চাপ লাঘব করার চেষ্টা করা হচ্ছে। 


অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ব্যবসায়ীর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দত্তপাড়া এলাকা থেকে উদ্ধার হয় বছর ৩৭-এর মানিক সাহার ক্ষতবিক্ষত দেহ। খুনের অভিযোগ তুলেছে মৃত ব্যবসায়ীর পরিবার। পরিবারের দাবি, গতকাল রাতে বাইক নিয়ে বের হন ওই ব্যবসায়ী। রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। কিছুটা দূরে পড়েছিল বাইক। ব্যবসায়ীত শত্রুতা না কি ব্যক্তিগত আক্রোশ? কী কারণে খুন, তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Blood Donation Tussle: অশোকনগরে তৃণমূলের রক্তদান শিবিরে স্টোভ বিলি, কটাক্ষ বিজেপির

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন