Nandigram : বিজেপির বিরুদ্ধে শহিদ দিবসের মঞ্চের একাংশ পোড়ানোর অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ কমিটির শহিদ দিবসের মঞ্চের একাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের। গতকাল গোকুলনগরের করপল্লিতে আলাদাভাবে শহিদ দিবস পালন করে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের মঞ্চে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের দুই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ও অখিল গিরি।
তৃণমূলের অভিযোগ, সেই মঞ্চের একাংশ পুড়িয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Tags :
Bangla News Bangla News Live Shahid Diwas Martyrs Day ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Nandigram ABP Ananda Bengali News BLP TMC Protest