Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু ভিয়েতনামে প্রবল দুর্যোগের মধ্যে উল্টে গেল স্পিডবোট । ভিয়েতনামে ফু কোয়াক দ্বীপের Vকাছে নৌকাডুবি । দুর্যোগের কবলে পড়ে ৩৬ জনকে নিয়ে ডুবল নৌকা । ভিয়েতনামে ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
আরও খবর...
ইঙ্গিত মিলেছিল গতকালই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিলেন অনুব্রত মণ্ডল। শনিবার তাঁকেই ফের বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল। একশো শতাংশ ভালভাবে কাজ করব, বললেন অনুব্রত মণ্ডল। যদিও শরীর খারাপ থাকায় এদিন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। এ নিয়ে অবশ্য কটাক্ষ করেছে 'কালীঘাট-তৃণমূল'।
দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ করার সময় মর্মান্তিকভাবে প্রাণ গেল ১ ঠিকা শ্রমিকের। মৃত শেখ শহিদুল, লাউদোহার আরতি গ্রামের বাসিন্দা। জানা গেছে, গতকাল রাতে প্লান্টের ভেতর ব্লাস্ট ফার্নেস বিভাগে কাজ করার সময় ঝলসে যান ওই শ্রমিক। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে কারখানা কর্তৃপক্ষ।