TMC: তৃণমূল নেতার গ্যারাজে বোমাবাজির অভিযোগ। Bangla News
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সাবড়া গ্রামে তৃণমূল নেতার গ্যারাজে বোমাবাজির অভিযোগ। গ্যারাজে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যায় ২টি গাড়ি। গতকালই দাঁতনে ব্লক সভাপতি পদে রদবদল হয়েছে। নতুন ব্লক সভাপতি হয়েছেন শেখ ইফতেকার আলি।আর যাঁর গ্যারাজে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ, সেই ইয়াকুব আলি শেখের দাবি, তিনি প্রাক্তন ব্লক সভাপতির অনুগামী, সেই কারণেই ইফতেকারের অনুগামীরা হামলা চালিয়েছে।
Tags :
West Medinipur Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Danton