Bomb blast: বনগাঁয় বোমা বিস্ফোরণে বালকের মৃত্যু
ABP Ananda | 05 Jun 2023 10:35 AM (IST)

বনগাঁয় (bangaon) বোমা (Bomb) বিস্ফোরণে বালকের মৃত্যু। শৌচাগারে বোমা বিস্ফোরণের খবর। বনগাঁ পুরসভার বক্সিপল্লীতে রেলগেটের কাছে শৌচালয়ে রাখা ছিল বোমা। মৃত বালকের বয়স ১১ বছর, তার বাড়ি সুভাষপল্লীতে বিস্ফোরণে মৃত বালকের নাম রাজু রায়চৌধুরী। বনগাঁর সুভাষ পল্লির বাসিন্দা মৃত বালক। বনগাঁ ১ নম্বর রেলগেটের কাছে শৌচাগারে বোমা ফেটে মৃত্যু হল। ১১ বছরের বালকের। বনগাঁর ২২ নম্বর ওয়ার্ডের বক্সী পল্লিতে সুলভ শৌচাগারে বোমা রাখা ছিল। বিস্ফোরণে মৃত্যু হয় রাজু রায়চৌধুরীর। বনগাঁরই বাসিন্দা রাজু। সাতসকালে শৌচাগারে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।