Bomb Blast: আমবাগানে পড়েছিল বোমা, নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ
ABP Ananda | 19 Jun 2023 03:06 PM (IST)

আমবাগানে পড়েছিল বোমা (Bomb)। নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ। জখম ৫ বালক। আহতদের বয়স ৮-১২ বছরের মধ্যে। মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে আমবাগানের মধ্যে খেলার সময় দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ (Police)।