Malda: মালদায় বৈষ্ণবনগরের বোমা উদ্ধার | ABP Ananda LIVE

ফের মালদায় বোমা উদ্ধার। বৈষ্ণবনগরের চন্দ্র মোহনদাস গ্রামে লিচু বাগানের মধ্যে রাখা ছিল বোমা ভর্তি দুটি প্লাস্টিকের জারিকেন।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সেখানে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। এর পাশাপাশি, হরিশ্চন্দ্রপুরে হাসপাতালের পিছনে ধান খেতের মধ্য়ে মেলে বোমা। গতকাল তল্লাশি চালিয়ে ৩টি তাজা বোমা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের অনুমান। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola