Bomb Recover: ফের কাঁকিনাড়ায় বোমা উদ্ধার। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Dec 2022 12:19 PM (IST)

ফের কাঁকিনাড়ায় বোমা উদ্ধার। শুক্রবার তল্লাশি অভিযান চালিয়ে ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া কাছারি এলাকা থেকে ১৭টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। বোমাগুলি পরিত্যক্ত গলির মধ্যে পড়েছিল বলে পুলিশের দাবি। এর আগে গত ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় ৭ বছরের শিশুর। হাত উড়ে যায় ১০ বছরের বালকের। তারপর থেকেই কাঁকিনাড়া, ভাটপাড়া, জগদ্দল-সহ বিস্তীর্ণ এলাকায় লাগাতার তল্লাশি চালাচ্ছে পুলিশ।