Bomb Recovered: বেনিয়াপুকুরে ১১টা তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2022 01:33 PM (IST)

খাস কলকাতায় উদ্ধার তাজা বোমা। বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোড থেকে বোমা উদ্ধার। দুটি ফলের পেটিতে লুকিয়ে রাখা হয়েছিল ১১টি বোমা। বোমা উদ্ধার করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। ধৃত দুষ্কৃতীকে জেরা করে মিলল বোমার খোঁজ।