Bomb recovered: এবার নানুরে উদ্ধার এক ডজনেরও বেশি তাজা বোমা
ABP Ananda | 23 May 2023 02:25 PM (IST)

দুবরাজপুরে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই এবার নানুরে (Nanur) উদ্ধার এক ডজনেরও বেশি তাজা বোমা। গতকাল রাতে যজ্ঞিনগর গ্রামে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ (Police)। মাঠের ধারে মাটিতে পোঁতা ছিল জারিকেন ভর্তি বোমা।
১২-১৩টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। খবর দেওয়া হয়েছে সিআইডি-র (CID) বম্ব স্কোয়াডে। পঞ্চায়েত ভোটের আগে এভাবে বোমা মজুত করা হচ্ছে বলে স্থানীয়দের আশঙ্কা।