Birbhum: মাড়গ্রামে জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশ থেকে উদ্ধার বোমা | ABP Ananda Live
ABP Ananda | 21 Feb 2023 10:39 AM (IST)

Birbhum: : বীরভূমের মাড়গ্রামে (Margram) আবার বোমা উদ্ধার হল। এবার তপন গ্রামে জেলবন্দি সিপিএম (cpm)নেতার বাড়ির পাশ থেকে দু ড্রাম ভর্তি বোমা (bomb) উদ্ধার করল পুলিশ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সিপিএম নেতা ইয়াকুব শেখকে (Yakub Shek) ফাঁসানোর জন্য তাঁর বাড়ির পাশে বোমা রেখে গেছেন তৃণমূল (TMC)কর্মীরা। দোষীদের গ্রেফতারির দাবি তুলে পুলিশকে বোমা উদ্ধারে বাধা দেন তারা। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে।