Bombing in Bhatpara: বোমাবাজিতে ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংহর সঙ্গে পুলিশের বচসা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jun 2021 01:20 PM (IST)

গতকাল ভাটপাড়ায় দুই দুষ্কৃতীদলের মধ্যে বোমাবাজি হয়। কয়েকটি দোকান ভাঙচুর হয় বলে অভিযোগ উঠেছে। সিসিটিভি ও কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বোমাবাজির ঘটনায় একজন আহত হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই দুষ্কৃতী দলের এলাকা দখলের লড়াই থেকেই এই ঘটনা ঘটেছে।