Bombrecovered near school: স্কুলের পাশেই উদ্ধার বোমার অংশ
কোচবিহারের ওকড়াবাড়িতে প্রাথমিক স্কুলের পাশেই উদ্ধার হল বোমার (Bomb) অংশ। ঘটনা ঘিরে পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়ায়। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই বোমা তৈরি করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ করেছে বিজেপি। (BJP) গেরুয়া শিবিরের দিকেই পাল্টা দায় ঠেলেছে রাজ্যের শাসক দল। (TMC)