Bhangar: ভাঙড়ে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা উদ্ধার | ABP Ananda Live
ABP Ananda | 21 May 2023 12:32 PM (IST)

Bhangar: ভাঙড়ে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা উদ্ধার। কালেরআইট এলাকায় গোয়াল ঘরে মিলল বোমার হদিশ। আজ সকালে তৃণমূল কর্মী আয়ুব মোল্লার বাড়ি লাগোয়া গোয়াল ঘরের মধ্যে একটি ব্যাগের ভিতর বোমাগুলি দেখতে পান ওই পরিবারের পুত্রবধূ। পরে ভাঙড় থানার পুলিশ গিয়ে ৭টি তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করছিল তৃণমূল, অভিযোগ আইএসএফের। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।