Bombs Recovered: কৈখালিতে আবাসনের পাশে পাঁচিলের ধারে উদ্ধার ১১টি বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2021 06:02 PM (IST)

কৈখালিতে আবাসনের পাশে বোমা উদ্ধার। বিমাননগর আবাসনের পাঁচিলের ধারে ১১টি বোমা উদ্ধার হয়েছে। প্লাস্টিকের প্যাকেটে মোড়া ছিল ১১টি বোমা। পুলিশ ও বোম্ব স্কোয়াড বোমাগুলি উদ্ধার করে। কে বা কারা বোমাগুলি রেখেছিল, তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ।