Bongaon TMC: 'পয়সা থাকলে এই দলে পদ পাওয়া যায়', বিস্ফোরক বনগাঁর TMC কাউন্সিলর কৃষ্ণা রায় | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Mar 2022 09:28 PM (IST)

‘পয়সা থাকলে এই দলে সব পদ পাওয়া যায়’, এবার বিস্ফোরক অভিযোগ বনগাঁর (Bongaon) তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা রায়ের। ‘দল টিকিট দিয়ে প্রমাণ করে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আছে। টাকা দিলেই চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান হওয়া যায়। আমাদের পয়সা নেই বলে পদ নেই’, মন্তব্য বনগাঁ ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর কৃষ্ণা রায়ের।