Bonny Sengupta : কুন্তল বিতর্কে জড়িয়ে থাকা গাড়িটি আর বনির কাছে নেই ! খুঁজে বের করল ABP Ananda
নিয়োগ দুর্নীতিতে ( Recruitment Scam ) ধৃত কুন্তল ঘোষের ( Kuntal Ghosh ) সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে, অভিনেতা বনি সেনগুপ্তকে ( Bonny Sengupta ) দুদফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গোয়েন্দা সূত্রে দাবি, বনি যে ৫৬ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িতে চড়তেন, তার দামের বড় অংশ মিটিয়েছিলেন কুন্তল। বনি সেই সেই গাড়ি বিক্রি করে দিয়েছেন। তবে গাড়ির হদিশ পেয়েছে এবিপি আনন্দ। বর্তমানে গাড়িটি রয়েছে মুম্বইয়ে।